বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। বৃহস্পতিবার রাতে লবণচরা থানাধীন আদিউজ্জামান সড়ক এলাকায় অভিযান তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সাতক্ষীরা আশাশুনি উপজেলার একটি ঘেরে ভিকটিম বাবার জন্য খাবার নিয়ে যেত। বাবার জন্য খাবার নিয়ে যাওয়া ও আসার পথে আসামি রবিউল ইসলামের কুনজর পড়ে তার ওপরে।

২০১০ সালে জানুয়ারি মাসের যেকোন একদিন সন্ধ্যায় বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে আসামি রবিউল ভিকটিমের মুখে ওড়না চেপে ধরে পাশ্ববর্তী পরিত্যাক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে ঘটনাটি ভিকটিমের পরিবার চেপে যায়। পরবর্তীতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে ওই ভিকটিমের পিতা বাদী হয়ে রবিউলকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র‌্যাব তার অবস্থান নিশ্চিত হয়ে লবণচরা থানাধীন আদিউজ্জামান সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তিতে তাকে আশশুনি থানায় হস্তান্তর করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন