শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

গভীর রাতে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, বাধা দেয়ায় প্রতিবেশী শিশুকে কুপিয়ে হত্যা

গেজেট ডেস্ক

বরগুনা সদর উপজেলার গুদিঘাটা গ্রামে এক নারীকে ধর্ষণে বাঁধা দেয়ায় ১২ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে মা-মেয়ে দুজন। শুক্রবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

বরগুনা থানার ওসি একেএম মো. মিজানুর রহমান জানান, গভীর রাতে শ্যালিকাকে ধর্ষণের উদ্দেশ্যে তার বাসায় যান বড় বোনের জামাই মো. ইলিয়াস। এ সময় শ্যালিকা মোসা: রিগান ধর্ষণে বাঁধা দিলে এলোপাথাড়ি কোপে প্রতিবেশী ১২ বছরের হাফিজুল নামে এক শিশু নিহত হয়।

এ সময় আহত হয় শ্যালিকা রিগান ও তার ৩ বছরের মেয়ে তাইফা। মুমূর্ষু অবস্থায় মা-মেয়েকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘাতক ইলিয়াসকে আটক করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন