শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান ও নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।

এ সময় নৌবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নৌ প্রধান বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে নৌপ্রধান সর্বস্তরের নৌসদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান এবং খুলনা নৌ অঞ্চলে কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন