রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

ফুলতলায় ইজিবাইক চুরির সময় আটক ১

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাসষ্টান্ড থেকে রোববার বিকালে আলী আকবর মোল্যার একটি ইজিবাইক চুরি করে পালানোর সময় মোঃ রাজু শেখ (২৬) নামে এক চোরকে আটক করেছে স্থানীয়রা। সে খানজাহানআলী থানার যোগীপোল এলাকার শাহীন শেখের পুত্র।

পুলিশ জানায়, ইজিবাইকের মালিক আলী আকবর গাড়িটি বাসষ্টান্ডে রেখে ফুলতলার একটি হোটেলে খেতে যায়। এই সুযোগে রাজু শেখ ইজিবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মালিক ও স্থানীয় লোকজন ধরার জন্য তাকে ধাওয়া করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন চোরাইকৃত ইজিবাইকসহ চোরকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ডাউকোনা গ্রামের আলী আকবার বাদি হয়ে রাজু শেখ (২৬), মোঃ বাবু শেখ ওরফে নিহারী বাবু (৩০) ও ডনকে আসামী করে ফুলতলা থানায় মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/ বিএম শহিদ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন