রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ শুরু

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে নগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয়। এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। বিকাল ৩টা ২০ মিনিটে তিনি মঞ্চে ওঠেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্র দলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন।

প্রধান বক্তা যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

সমাবেশ পরিচালনা করছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এর আগে সকাল থেকেই প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। নেতাকর্মীদের উজ্জীবিত করতে সমাবেশমঞ্চে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত চলে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন