শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা করালেন প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ জুলাই) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় হাসপাতালের বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালের চিকিৎসা বিষয়ক খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।

এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে ২৯ নভেম্বর মাত্র ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখের চিকিৎসা করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন