শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

হাইকোর্টে ৫৪ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

গেজেট ডেস্ক

ঈদুল আজহাসহ অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার (৯ জুলাই) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেয়ার নোটিস সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বুধবার (০৫ জুলাই) এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে ,আগামী ৫ জুলাই রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চ সমূহ গঠন করা হইলো।’

নোটিসে ৫৪ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ার সহ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চ রয়েছে।

গত ২২ জুন থেকে ৬ জুলাই ( বৃহস্পতিবার ) পর্যন্ত সু্প্রিম কোর্টের অবকাশকালীন ছুটি রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন