শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

জাতির পিতার সমাধিতে রাজশাহী সিটি মেয়রের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সোমবার শপথ গ্রহণের পর সন্ধ্যা ৬ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় নেতৃবৃন্দ ও নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধীতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে ১৯৭৫ এর ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং ফাতেহাপাঠ করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন