শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

দেশের অর্থনীতিকে লুট করা সরকারের মূল লক্ষ্য : মির্জা ফখরুল

গেজেট ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে লুট করে বিদেশে পাঠিয়ে দেওয়া। বুধবার (২৮ জুন) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এর আগে দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের ইচ্ছার বাইরে জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তবে দেশের মানুষের এখন একটি লক্ষ্য ও কাজ, তারা তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।

ঈদের পরে আন্দোলন আরও বেগবান হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমাদের আন্দোলন চলমান রয়েছে। ঈদের পরে আমাদের এই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে আরও বেগবান হবে। আর এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।

এদিকে সকালে শহরের সেনুয়া পুরাতন গোরস্থান জামে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সাধারণ সম্পাদক ফয়সাল আমিন সহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন