শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

ডেমরায় নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু

গেজেট ডেস্ক

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র (রুপস) ছিঁড়ে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৪ জুন) দুপুরের দিকে নয়াপাড়া নূর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. জাফর, মো. মিজান ও মো. মোস্তফা। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশনস) সুব্রত পোদ্দার বলেন, নয়াপাড়া নূর মসজিদ এলাকায় নির্মাণাধীন ভবনে মিস্কার মেশিন (রুপস) ওপরে তোলার সময় সেটি ছিঁড়ে নিচে কাজ করা শ্রমিকদের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন