বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, প্রক্টর ড. মো: কামরুজ্জামান প্রমুখ।

এসয় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন