বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

খুলনাসহ চার বিভাগে সারাদিনই বৃষ্টির পূর্বাভাস

গেজেট ডেস্ক

বৃহস্পতিবার ভোর থেকেই দেখা মিলল বৃষ্টির। খুলনাসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে রাজধানীতে ভোর থেকে বৃষ্টি হলেও বেলা ১১টা থেকে ১২টার দিকে সূর্যের দেখা পেতে পারেন রাজধানীবাসী। তবে বিকেল বা সন্ধ্যা থেকে আবারও বৃষ্টি হতে পারে।

বিষয়টি আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন