বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

রাজধানীতে যমুনা টিভির প্রতিবেদকের মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কুদরত-ই খুদা হৃদয়। তিনি বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার ছিলেন। মঙ্গলবার (৯ মে) দুপুরে বাসাটির ছাদের চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বলেন, লেক সার্কাস রোডের একটি বাসা থেকে যমুনা টিভির একজন রিপোর্টারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের এক বান্ধবীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন