বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

রুপগঞ্জে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জের রুপগঞ্জে একটি স্টিল মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম শঙ্কর (৪০)। দগ্ধরা হলেন- রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), জুয়েল (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন জানান, রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে রাব্বির শরীরের ৯৫ শতাংশ, ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ, জুয়েলের শরীরের ৯৭ শতাংশ ও আলমগীরের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থায় আশঙ্কাজনক।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন