বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

শামসুজ্জামানের নামে আরও মামলা হচ্ছে শুনেছি : স্বরাষ্ট্র মন্ত্রী

গেজেট ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নামে আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি। আমরা এখনও পর্যন্ত দুই-তিনটির (মামলার) খবর জানি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখন বলতে চাই, প্রাথমিকভাবে যে তথ্য ৭১ টিভি ও প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় বা মিডিয়া আসছে, সেগুলো জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়েও দিয়েছে। এরপর বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে, সে মামলার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত দুই তিনটির খবর জানি। আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি গতকাল (বুধবার) স্পষ্ট করে বলেছি, একটা সংবাদের ভিত্তিতে দুই-একটা মামলা হচ্ছে বলে আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কোথায় কখন হচ্ছে সেটার বিস্তারিত তথ্য আমার কাছে এখনও পর্যন্ত নেই। এটাই আমি বলেছি।

খুলনা গেজেট / কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন