বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

বান্দরবানে পাড়াপ্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়িতে থংচুল বম (৭০) নামের এক পাড়াপ্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।

বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামথারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পুরাতন রামথারপাড়া পাহাড়ের গহীনে একজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘নিহতের বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন