বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

পাবনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষ, নিহত ২

গেজেট ডেস্ক

পাবনা সাঁথিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাক বিভাগের পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫ জন।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সমাসনারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

সাঁথিয়ায় থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পাবনা থেকে ডাক বিভাগের একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সমাসনারী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত ৫ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন