বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করবেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

গেজেট ডেস্ক

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন যৌথভাবে ভার্চুয়ালি উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৭ মার্চ) এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা শনিবার (১৮ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করবেন।

বিবৃতি অনুযায়ী, পাইপলাইনটি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম ক্রস বর্ডার এনার্জি পাইপলাইন। এটির আনুমানিক নির্মাণ ব্যয় ৩৭৭ কোটি ভারতীয় রুপি। যার মধ্যে পাইপলাইনের বাংলাদেশ অংশ নির্মাণ ব্যয় ২৮৫ কোটি ভারতীয় রুপি। অনুদান সহায়তার অধীনে যা ভারত সরকার বহন করেছে।

পাইপলাইনটির বার্ষিক ১ মিলিয়ন মেট্রিক টন হাই-স্পিড ডিজেল পরিবহনের ক্ষমতা রয়েছে। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় প্রাথমিকভাবে উচ্চগতির ডিজেল সরবরাহ করবে।

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের কার্যক্রম ভারত থেকে বাংলাদেশে হাই-স্পিড ডিজেল পরিবহনের একটি টেকসই, নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব মোড স্থাপন করবে। এটি দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি করবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন