বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

নির্বাচন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ইসি

গেজেট ডেস্ক

এবার এক নির্বাচন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বাংলাদেশ নির্বাচন কমিশন। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।  রবিবার (১২মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

মোস্তফা ফারুক ১৯৯৬ সালের জুনে ইসির নিজস্ব কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দিয়েছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন