বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

বাংলাদেশ উইমেন্স ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড পেলেন সারমিন সালাম

গেজেট ডেস্ক

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে মিরর লাইফস্টাইল ম্যাগাজিন এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ উইমেন্স ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৩’।

নারীদের সম্মানকে সবার কাছে তুলে ধরতে ও সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে এই অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও মিডিয়া সেক্টরের নারীদের তুলে ধরা হয়।

অনুষ্ঠানে Women’s in social activities এ অবদান রাখায় এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালামকে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার তার হাতে এ সম্মাননা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহা সহ সম্মানিত অতিথিবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন