বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

সরকারকে নামাতে গিয়ে বিএনপির দড়ি ছিঁড়ে পড়ে গেছে

গেজেট ডেস্ক

সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে গিয়ে বিএনপির দড়ি ছিঁড়ে পড়ে গেছে, বিএনপি নিজেই চিতপটাং হয়ে গেছে, আবার টান দেয়ার চেষ্টা করলে মাটির ভেতর ঢুকে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাওয়া সরকার। বিদেশি অনেক বুদ্ধিজীবী সরকারকে কৃষি সেক্টরের অনেক পণ্যে ভর্তুকি কমানোর পরামর্শ দিলেও সরকার তা কানে নেননি। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে জানিয়ে কৃষি সেক্টরে আরও উন্নয়ন ঘটবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ অন্যান্যরা বক্তৃতা করেন।

পরে দ্বিতীয় অধিবেশনে পিন্টু আচার্যকে সভাপতি ও খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করে জেলা কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন