বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

গুলিস্তানে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ২২

গেজেট ডেস্ক

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা ইয়াসিন আরাফাত (২৬) মারা যান। তার শরীরে ৫৫ শতাংশ পোড়া ছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।

দগ্ধ ইয়াসিন আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, আজ রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

নিহত ইয়াসিন আরাফাত নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আব্দুল খালেকের ছেলে। রাজধানীর মগবাজার এলাকায় থাকতেন মামা মোহাম্মদ আজিমের বাসায়।

নিহতের মা ঝর্না বেগম জানান, সিদ্দিক বাজারে বাংলাদেশ স্যানেটারি নামে একটি দোকানে কাজ করতেন আরাফাত। বিস্ফোরণের সময় তিনি দোকানেই ছিলেন। পরে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন