বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

১৬ মরদেহ হস্তান্তর, নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দিচ্ছে সরকার

গেজেট ডেস্ক

 

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটা এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকার দেওয়ার পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের হাতেও চিকিৎসার জন্য ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন।

তবে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ‘হতাহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তাৎক্ষণিক এ সহায়তা অর্থ দেওয়া হচ্ছে।’

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নিহত ১৮ জনের মধ্যে ১৬ জনের নামপরিচয় জানা গেছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখো হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন