বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

বিস্ফোরণের পর ভবনে ফাটল, উদ্ধার কাজ ব্যহত

গেজেট ডেস্ক

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের এলাকায় বিস্ফোরণের পর সাত তলা ওই ভবনটিতে ফাটল দেখা যাওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (০৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মাইকিং করে এই ঘোষণা দেন। ইঞ্জিনিয়াররা এসে পর্যবেক্ষণ করে জানানোর পর আবার উদ্ধারকাজ শুরু হবে বলে এ সময় জানানো হয়।

এদিকে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন।নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন