বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

যুবদলের সাবেক সভাপতি নীরবকে আটকের অভিযোগ

গেজেট ডেস্ক

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল ৩টার দিকে তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনো জানানো হয়নি।

বিএনপির নেতা-কর্মীরা জানান, দলের ঘোষিত পদযাত্রা কর্মসূচির প্রস্তুতিকালে নীরবকে আটক করা হয়। সোয়া তিনটায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেয়া হয় তাকে।

যুবদল নেতা আমিনুল ইসলাম বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে সাইফুল আলম নীরব ভাইকে তুলে নিয়ে যায় পুলিশ। তেজগাঁ শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম নীরবকে আটকের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে নীরবকে আটকের প্রতিবাদে তেজগাঁও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন