বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

গাজীপুরের ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রনে ফায়ারের ৫ ইউনিট

গেজেট ডেস্ক

গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি, কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন