বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গেজেট ডেস্ক

রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফিয়ান ফারুক।

তিনি সাংবাদিকদের বলেন, রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ১১টা ১৭ মিনিটে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন