বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

কাপ্তাইয়ে অজ্ঞাত বিস্ফোরণে বাবা-ছেলে নিহত

গেজেট ডেস্ক

রাঙামাটির কাপ্তাই ‘অজ্ঞাত বস্তু’র বিস্ফোরণে বাবা ঈসমাইল মিয়া (৪৫) এবং তার ছেলে মো. রিফাত (৭) নিহত হয়েছেন। এ ঘটনায় সখিনা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি নিহত ঈসমাইল মিয়ার স্ত্রী।  রবিবার (০৮ জানুয়ারি) রাতে পর কাপ্তাই উপজেলার নতুন বাজার বাদশা মিয়া টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত সখিনা বেগমকে অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঠিক কিসের বিস্ফোরণে তারা মারা গেছেন এ দুইজন সে সম্পর্কে নিশ্চিত তথ্য জানাতে পারেনি ।

পুলিশের কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব বলেন, ‘আমরা একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, ঈসমাইল নামের এই মাঝি কিছু লৌহজাত পুরনো পণ্য সংগ্রহ করে বাসায় এনেছিলেন বিক্রির জন্য। সেখানেই থাকা কোনো একটি বস্তুর বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক পর্যবেক্ষণে সেখানে বিস্ফোরফ জাতীয় কিছুর উপস্থিতির প্রমাণ মিলছে। তবে আমরা বিস্ফোরক বিশেষজ্ঞরা না আসা পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারব না।’

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, ‘প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ বলে মনে হলেও পরে জেনেছি অন্য কোনো কিছুর বিস্ফোরণ হয়েছে। সেটা কী, বিশেষজ্ঞরা আসার পর জানা যাবে।’

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন জানিয়েছেন, একটি তদন্ত টিম আসছে। তারা আসার পর বিস্ফোরিত বস্তু পরীক্ষা করা হবে।

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, বিস্ফোরণের ঘটনায় দুজনকে এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন