বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

গণ-অবস্থান কর্মসূচি থেকে শক্ত বার্তা দেবে বিএনপি

গেজেট ডেস্ক

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১১ জানুয়ারি বিএনপির গণ-অবস্থান কর্মসূচি থেকে শক্ত বার্তা আসবে । ‘আওয়ামী লীগ চেয়েছিল বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে বিশৃঙ্খলা করে দমিয়ে রাখতে। রাজনৈতিকভাবে তাদের পরাজিত করেছি আমরা।

চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি নিয়ে বিভাগীয় প্রস্তুতি সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি থেকে একইভাবে শক্ত বার্তা আসবে। চট্টগ্রাম থেকে বার্তা যাবে, এই সরকারের বিদায়ের। আমাদের পরবর্তী কর্মসূচি সেই ধারায় চলতে থাকবে।

‘শান্তিপূর্ণভাবে কর্মসূচি করে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে চাই। তারা যদিও সহিংসতার দিকে নিয়ে যেতে চায়। তবে জনগণের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কোনো শক্তি দাঁড়াতে পারবে না, আমরা সেই শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘হামলা, মামলা ও নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে আন্দোলনের গতিরোধ করা যাবে না। দেশের মানুষের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য এই আন্দোলন। এই আন্দোলনের মালিকানা দেশের মানুষের হাতে।’

সভায় প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘বিএনপি কর্মী নির্ভর দল। আর দুয়েকটা মিটিংয়ের পর তাদেরকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তারা এলে চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হবে। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত দায়িত্বশীল।’

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেন, ‘আমরা যে আন্দোলনে নেমেছি, এর মধ্যে অনেকে শাহাদাত বরণ করেছেন। রক্তের এই প্রতিশোধ আমরা নেব। আগামী ১১ জানুয়ারি সফল করার মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চাই, খালেদা জিয়াকে বাইরে রেখে এই সরকার নির্বাচন করতে পারবে না। আন্দোলন আমরা অনেক দিন করে আসছি। এবারে চূড়ান্ত আন্দোলন করে সরকার পতন করা হবে।’

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন