বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩
অবৈধভাবে প্রবেশ করে পারশে পোনা নিধন

বঙ্গবন্ধু চর থেকে দুটি ট্রলারসহ ১৬ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক

অনুমতি ছাড়া সুন্দরবনের অভয়ারাণ্যে প্রবেশ করে পারশে পোনা ধরার সময় দুটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টায় সুন্দরবনের বঙ্গবন্ধুর চর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি গ্রামের মাঝি মিঠু গাজী, আবদুর রাজ্জাক টুটুল, ইসলাম গাজী, এনামুল গাজী, নুরুজ্জামান ফকির, মোস্তাইন গাজী, লক্ষিখোলা গ্রামের আলী হোসেন, লিটু গাজী মাঝি রুহুল আমিন মোল্লা, আল আমিন মোল্লা এবং দাকোপের পানখালী গ্রামের বাচ্চু ফকির, আলী হাসান শেখ, জাহাঙ্গীর শেখ, ইউনুস শেখ, ফজলুর রহমান ও বটবুনিয়ার রুবেল গাজী।

সুন্দরবনের নীলকমল ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বনের অভয়ারণ্যে প্রবেশ, মাছ শিকার নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে তারা পারশে পোনা নিধন করছিলো। তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এইচ

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন