বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১ টার দিকে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোলাপাড়া জিগারঘাট এলাকার আব্দুস সামাদের ছেলে মংলু (৩৬) এবং একই এলাকার হাফি উদ্দিনের ছেলে সাদিক (২২)।

বড় খাতা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে গরু আনতে একদল রাখাল দোলাপাড়া সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি ছোড়ে। এতে মংলু (৩৬) ও সাদিক (২২) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন