শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

সিলেট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

গেজেট ডেস্ক

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন সালাম মিয়া। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি আদর্শ গ্রামের জনৈক মছদ্দর আলীর ছেলে। রোববার সকালে উপজেলার গোয়াবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সালাম মিয়া ভোরে কোন একসময়ে সুপারি সংগ্রহ করতে ভারতীয় সীমান্ত এলাকায় গিয়েছিলেন। পরে ভারতীয় অংশের খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তপুর ‍স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের মাথা ও পিঠে ছররা গুলির আঘাত রয়েছে। মরদেহ বিকেলে ময়নাতদন্তের জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন