বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

সুবর্ণচরে মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচরে ফাতেমা আক্তার সীমা (১৪) নামে মাদরাসা পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সীমা আক্তার স্থানীয় একটি মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়তেন। বার্ষিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ফেল করায় আত্মহত্যা করেছে বলে দাবি তার পরিবারের।

নিহত সীমার বোন জামাতা আরিফ হোসেন জানান, কয়েক বিষয়ে ফেল করায় তার বাবা ও মা তাকে বকাঝকা করে। এ কারণে দিনভর তার মন খারাপ ছিল। বিকালে সীমার বাবা চৌমুহনীতে কাজে চলে যায় এবং মা পাশের বাড়িতে যায়।

এ সুযোগে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সীমা। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। তাৎক্ষণিক বাড়িতে একজন পল্লী চিকিৎসক নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) সালা উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/   এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন