বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

ঢাকা মেডিকেলে মানবতাবিরোধী মামলার আসামি ইদ্রিস আলীর মৃত্যু

গেজেট ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা (৬২) মারা গেছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই বন্দি। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শে ওই বন্দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই আসামি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এর আগে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসাও দেওয়া হয়েছিল।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন