বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন

গেজেট ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (৮৫) মারা গেছেন।

আজ সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

সুপ্রিম কোর্টের আপিল বিভোগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম রাব্বানী ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০০১ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হন। এরপর ২০০২ সালের ১০ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন