বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

ফেনীতে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

গেজেট ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল বেলা একটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফেনী সদর হাসপাতালে নেন। হাসসপাতালে নেওয়ার পথে দুই জন মারা যান। আর হাসপাতালে পৌছানোর পরে আরও দু’জনের মৃত্যু হয়।

প্রাথমিক ভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন