বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

আনভীরের অব্যাহতি চেয়ে মুনিয়া হত্যা মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন

গেজেট ডেস্ক

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যার অভিযোগে করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। চূড়ান্ত প্রতিবেদনে মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ অন্যদের অব্যাহতি চাওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার জসীম উদ্দিন আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মুনিয়াকে হত্যার অভিযোগের সত্যতা মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন।

গত বছরের ২৬শে এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন