বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে পুরোনো ফেরিঘাট এলাকা রণক্ষেত্র

গেজেট ডেস্ক

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ বুধবার বিকেল তিনটার পর এই সংঘর্ষ শুরু হয়। বিকেল পৌনে চারটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে। পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ইটপাটকেলের আঘাতে দুজন সংবাদকর্মী আহত হয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন