বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

টাঙ্গাইলে রাইস মিলের ছাদ ভেঙে পড়ে নিহত ৩

গেজেট ডেস্ক

টাঙ্গাইলে একতা রাইস মি‌লের ছাদ ভে‌ঙে পড়ে তিনজন নিহত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- কু‌ড়িগ্রামের পাঁচগা‌ছি ইউনিয়‌নের বাচ্চু মিয়ার ছে‌লে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রা‌মের ক‌রিম মোল্লার ছে‌লে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্ম‌দের ছে‌লে নাঈমুল ইসলাম। তারা সবাই ওই রাইস মি‌লে শ্রমিক হি‌সে‌বে কাজ কর‌তেন।

গোপালপুর উপজেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, দুইজন হাসপাতা‌লে আনার আগেই মারা গেছেন। অপরজন হাসপাতা‌লে আনার সঙ্গে সঙ্গে মারা গেছেন।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন জানান, একতা রাইস মি‌লে শ্রমিকরা কাজ সময় মিলের ছাদ ভে‌ঙে প‌ড়ে। এতে তিনজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন