মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গেজেট ডেস্ক

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ের ৮ম তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার কিছু পর আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ।

তিনি জানান, রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন