মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

ক্ষেতে মিলল এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ

গেজেট ডেস্ক

নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাফকো গ্রামের একটি ফসলি জমিতে পড়েছিল তার মৃতদেহ।

রোববার (২৮ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, এসএসসি পরীক্ষার্থী জাহিদুল সদর উপজেলার দরাপপুর গ্রামে তার নানা বাড়িতে থাকতো।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে সে কাফকো গ্রামে তার গ্রামের বাড়িতে আসার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি।

রোববার (২৮ আগস্ট) সকালে কাফকো গ্রামের একটি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসার পর মৃত দেহ সনাক্ত করে। নিহতের বোন রাশেদা জানান, তার ভাইকে হত্যা করা হয়েছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি পুলিশ, সিআইডি ও পিআইবি তদন্ত করছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন