মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

খালেদা জিয়া হাসপাতালে যাবেন বিকেলে

গেজেট ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে।

রোববার (২৮ আগস্ট) বিকেলে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন জানিয়েছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে, ২২ আগস্ট চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর রাতেই আবার বাসায় ফেরেন তিনি।

খুলনা গজেটে/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন