মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

ট্রাকের চাকায় পিষ্ঠ মা, অক্ষত শিশু

গেজেট ডেস্ক

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে রুমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে এক বছর বয়সী কন্যাসন্তান থাকলেও সে অক্ষত রয়েছে। নিহত রুমা আক্তার মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির রওশন আলীর মেয়ে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে মাটিরাঙ্গার পলাশপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী।

রুমার স্বজনদের বরাতে ওসি জানান, কয়েক দিন আগে দাদির মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়ি নোয়াখালী থেকে খাগড়াছড়ি বাবার বাড়ি এসেছিলেন রুমা। সকালে নোয়াখালী ফিরে যেতে মাটিরাঙ্গা বাজারে যাওয়ার পথে আমবাগান এলাকায় মাহেন্দ্র থেকে ছিটকে সড়কে পড়ে যান রুমা ও তার শিশুসন্তান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমা ঘটনাস্থলেই মারা যান। তবে শিশুটি অক্ষত রয়েছে।

ওসি বলেন, ‘ট্রাক ও মাহেন্দ্রটি জব্দ করা হয়েছে, তবে চালকেরা পালিয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন