মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

পাওনার দাবিতে খুলনায় জুট মিল শ্রমিকরা ডিসি’র কার্যালয়ের সামনে

ফুলতলা প্রতিনিধি

খুলনার শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের পাওনা চলতি সপ্তাহের ভিতর পরিশোধ সহ ৬ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জুটমিল শ্রমিক-কর্মচারিরা।

বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সোমবার (১ আগষ্ট) সকাল ১১ টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মোঃ নিজামউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক ক্বারী আসহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, ইজ্ঞিল কাজী, ইব্রাহীম কাগজী, আমির মুন্সি, বাবুল হোসেন প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলটি একটি লাভজনক প্রতিষ্ঠান হলেও মালিক পক্ষ কৃত্রিম অর্থ সংকট দেখিয়ে মিলটি ২০১৩ সালের ২৩ জুন থেকে ৩৯০ দিন বেআইনি লেঅফ এর পরে ২০১৪ সালের ১৭ জুলাই এক নোটিশে সকল শ্রমিক কর্মচারী দের বেআইনি ভাবে ছাটাই করলেও এপর্যন্ত শ্রমিকের পাওনা পরিশোধ করেনি।

বর্তমানে মিলের দালাল সিবিএ নেতাদের নিয়ে মিল মালিক নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। পূর্বেও মাননীয় শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী ও শ্রম পরিচালকের নির্দেশ অমান্য করে আসছে যার মধ্য দিয়ে বর্তমান শ্রমিক বান্ধব সরকারের ভাবমূতি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত।

শ্রমিক বান্ধব সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা, মুক্তিযোদ্ধা সহ অসহায় শ্রমিকের উপর জুলুম নির্যাতনের বিচার ও শাস্তি সহ ত্রি-পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মহসেন, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনার্স, আফিল জুট মিলের শত শত শ্রমিক কর্মচারী মুক্তিযোদ্ধা ও সাধারণ শ্রমিকের সকল পাওনা অতিদ্রুত এককালিন পরিশোধের দাবী জানান।

এছাড়া আগামি ৫ আগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড় শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন শ্রমিক নেতারা। মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসেকর নিকট স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন