মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

রাজশাহীতে মেস থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গে‌জেট ডেস্ক

রাজশাহী নগরীতে জনি সুরাইয়া বিথী (২০) নামে পলিটেকনিকের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ জুলাই) দুপুরের দিকে নগরীর সপুরা ছয়ঘাটি এলাকার একটি ছাত্রীনিবাস থেকে ওই মরদেহ উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

নিহত জনি সুরাইয়া বিথী নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, ছাত্রীনিবাসের সিঙ্গেল রুমে থাকতেন ওই ছাত্রী। অনেক বেলা হয়ে গেলেও রুম না খোলায় বাইরে থেকে অনেক ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে মেস মালিক পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন