মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ডুমুরিয়া প্রতিনিধি

মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ কারেন্ট জাল উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডুমুরিয়ার চুকনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ও কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান।

এসময় হুমায়ুন কবিরের হুমায়ন স্টোরে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন