মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে : ব্যাংকে ঋণজালিয়াতি নিয়ে হাইকোর্ট

গে‌জেট ডেস্ক

দেশে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ব্যাংক খাতে, এমন মন্তব্য করেছে হাইকোর্ট। মঙ্গলবার ঋণজালিয়াতি সংক্রান্ত এক মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার জামিন শুনানির সময় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে।’

এভাবে চললে দেশটা আগাবে কীভাবে, এমন প্রশ্ন করে আদালত।

পরে আসামিদের উদ্দেশে আদালত বলে, ‘আপনাদের জেলে পাঠাতাম, কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেয়া হলো।’

পরে আদালত আসামিদের আগামী চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

ঋণজালিয়াতি সংক্রান্ত ওই মামলায় চার আসামি জামিন চাইলে আদালত এ আদেশ দেয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন