মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

রূপসার অপহৃত নাবালিকা ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬ এর অভিযানে অপহৃত নাবালিকা ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২০ জুলাই) র‌্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

খুলনা জেলার রুপসা থানাধীন ইলাইপুর এলাকা থেকে গত ১৬ জুলাই ১৪ বছরের এক বালিকাকে মোঃ আলী আজগার শেখ ওরফে রাজু (২০) থানা-বটিয়াঘাট, জেলা-খুলনা বিয়ের প্রলোভনসহ বিভিন্নভাবে ফুসলাইয়া ভুল বুজাইয়া সু-কৌশলে অপহরণ করিয়া নিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের ভাই র‌্যাব-৬ বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অবাহত রাখে।

মঙ্গলবার (১৯ জুলাই) র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারে যে, অপহরণকারী ভিকটিমসহ খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যব্স্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কল্যানশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী আসামী মোঃ আলী আজগার শেখ ওরফে রাজু (২০), থানা-বটিয়াঘাট, জেলা-খুলনা’কে গ্রেপ্তার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামীকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

খূলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন