মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

আতসবাজি ফুটাতে গিয়ে নগরীতে শিশু আহত

নিজস্ব প্রতিবেদক

আতসবাজি ফুটাতে গিয়ে নগরীতে তামীম (৮) নামে এক শিশু চোখে আঘাত প্রাপ্ত হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে সোনাডাঙ্গা থানার বানরগাতী এলকায় এ ঘটনাটি ঘটে। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আহত শিশু বানরগাতির মো: হালিমের ছেলে।

ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য কয়েকটি শিশু ওই এলাকায় বাজি ফুটাচ্ছিল। আতসবাজি ফুটাতে গিয়ে দুর্ঘটনাবশত চোখের ভেতর বারুদের ফুলকি ঢুকে যায়। পরবর্তীতে তামীমেমর বন্ধুদের মাধ্যমে বিষয়টি আহতে মা বাবা জানতে পারে। তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি খুমেক হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি রয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন