মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

খুলনায় রাজমহলসহ তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বুধবার সকালে খুলনা নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।

টিমটি নগরীর নিরালা ও নাজির ঘাট এলাকায় তদারকি ১২ কেজির সিলিন্ডার গ্যাস ১২৪২ টাকার (সরকার নির্ধারিত মূল্য) পরিবর্তে ১২৬০- ১৩০০ টাকায় (পরিবহন খরচ বাদে) বিক্রির দায়ে আছাদ স্টোরকে ৫ হাজার টাকা, সালমান স্টোরকে ৩ হাজার টাকা এবং এম এ বাড়ি সড়কে বাসী খাবার সংরক্ষণের দায়ে রাজমহলকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ তের হাজার টাকা।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন